জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে, কোনও কোনও দল নানা শর্ত আরোপ পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারে বিএনপি সম্পূর্ণ একমত। সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনও সংস্কার টেকসই করা যাবে না।তিনি আরও বলেন, পরাজিত পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়ের সরকার। তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ ও জবাবদিহি মূলক রাজনৈতিক সরকারের মতো পারফরম্যান্স আশা করার যৌক্তিক কারণ নেই। এইজন্য এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তত তাদের দূর্বলতা তত বেশি দৃশ্যমান হবে।নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিএনপি মনে করে রাজনীতি মানে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়। বরং জনগণের জীবনমানের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা। সে লক্ষ্যে বিএনপি বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে। কীভাবে এগুলো কাজ করবে তা পেপারওয়ার্কের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।আসন্ন নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তারেক রহমান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানারকম ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে। গণতন্ত্র, ন্যায়, বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ
ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ‘কারণ দর্শানো’র নোটিশ পেয়েছেন ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি। ইতোমধ্যে ‘কুরুচিপূর্ণ’ ভিডিওটি সর্বত্র Read more

সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল
সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল

আগামী জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা Read more

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ Read more

জুলাইয়ের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এল ৫২০৯ কোটি টাকা
জুলাইয়ের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এল ৫২০৯ কোটি টাকা

বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে শক্তিশালী ভিত গড়চ্ছে দেশের অর্থনীতি। গত Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন