মুন্সিগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের নাম শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।রবিবার (৩১ আগস্ট) বিকালে মুন্সিগঞ্জ বড় বাজার সংলগ্ন খালইস্ট একাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে ওই ঘটনা ঘটে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করে উপরের ঢাকনা লাগানোর কাজ করতে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে। ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়ে। পরে স্থানীয়রা বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনে।এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই সেপটিক ট্যাংকের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেপ্তার ৯৮ জন
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেপ্তার ৯৮ জন

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট Read more

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।মঙ্গলবার (৬ মে) সকাল Read more

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার Read more

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানসহ বিভিন্ন দেশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। বৃহস্পতিবার ওই Read more

জামায়াতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি
জামায়াতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সঙ্গে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রবিবার (২৮ ডিসেম্বর) Read more

‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের
‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন