জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মুখে প্রশাসন অবশেষে সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এ সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করেন।রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংবিধির খসড়া প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। সরকার কর্তৃক গেজেট প্রকাশের তিন কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণীত হবে।এরপর ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ভোটার তালিকা প্রকাশের পাঁচ কর্মদিবস পর নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই-বাছাই, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, প্রত্যাহার এবং চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া শেষ হবে।চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পর ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সম্ভাব্য ১১ ডিসেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও প্রাণবন্ত করার জন্য এই নির্বাচন অত্যাবশ্যক। আমরা চাই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব নিজেরাই বেছে নিক। তবে এ জন্য সরকারের গেজেট প্রকাশ জরুরি। গেজেট প্রকাশের পরই সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সমস্ত কার্যক্রম শুরু হবে। আমি আশা করি, শিক্ষার্থীরাও ধৈর্য ধরবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া
পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া

কৃষক মো. সানু মিয়া ১২ শতক জমিতে পলিশেডে ফগার ইরিগেশন ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে একই ক্ষেতে বছর জুড়ে ফুল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: উপদেষ্টা মাহফুজ
দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: উপদেষ্টা মাহফুজ

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধের ব্যাপারে সরকার কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।তিনি বলেন, Read more

জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার
জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। একই দিনে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করবে Read more

ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে
ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে

উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে ফোবি গেটস । সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে Read more

১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে

দেশে ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন