কোটা আন্দোলনের কারণে নয়, বরং আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীরউত্তম)।শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয়, তাও শান্তি ছিল; কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিল কিভাবে? ৭১ সালে যেমন সবাই একত্রে হয়েছিলাম, ঠিক তেমনিভাবে ২৬ সালেও আমরা ঐক্যবদ্ধ থাকব।তিনি বলেন, গ্রেফতার করবেন, তাহলে নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথায় প্রশ্রাব করার পর, লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো তালে তালে! এরপর আমার আর কি করবেন? হাসিনা সরকার যখন গ্রামীণ ব্যাংক মাটির নিচে ডাবিয়ে দিতে চেয়েছিল, আমি তখন রাতদিন আপনার হয়ে কাজ করেছি। আপনাকে হাসিনা সুদখোর বলেছে, ঘুষখোর বলেছে, অন্যরাও বলেছে, আমি কিন্তু বলিনি।সমাবেশে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ওয়াকার সাহেবকে আমি ভালোভাবে চিনি না, তবে আগে তার গ্রামে অনেক সময় কাটিয়েছি। সেনাবাহিনী আমাদের গর্বের, অন্য দেশে সেনাবাহিনী পরে হয়, কিন্তু আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে। হাসিনা হটাও আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, তা জনগণ হাজার বছর মনে রাখবে।তিনি বলেন, গত ৫ আগস্ট আপনি বলেছিলেন ভরসা করতে দেশ হেফাজত করবেন। কিন্তু আজ কোথায় হেফাজত? ৭১ মঞ্চের অনুষ্ঠানে যারা মব করেছে, তারা অপরাধী না? যারা ভাঙতে গেছে, তারা অপরাধী? আপনি দেখেন না কে অপরাধী? ২৬ বছর যাবত কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও একইসঙ্গে জেলে গেছে।কোম্পানি কমান্ডার ফজলুল হক বীর প্রতীকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনীর কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, কোম্পানি কমান্ডার হুমায়ুন বাংগাল, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই ও কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক আতিকুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
আশুলিয়ায় অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে Read more

‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ আটক ৩
‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ আটক ৩

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে Read more

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু
ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা Read more

এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ
এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স Read more

মেয়াদ শেষ হয় না যেসব খাবারের
মেয়াদ শেষ হয় না যেসব খাবারের

খাবারের মধ্যে এনজাইমের ক্রিয়া, জীবাণুর বৃদ্ধি, পোকামাকড়ের আক্রমণ, আলো, অক্সিজেন, তাপমাত্রা, শুষ্কতা এমনকি কাটা, ফাটা, ও থ্যাঁতলানো ইত্যাদি কারণে খাদ্যদ্রব্য Read more

শ্রীনগর স্টেশনে প্রথমবার থামল ট্রেন
শ্রীনগর স্টেশনে প্রথমবার থামল ট্রেন

মুন্সিগঞ্জের শ্রীনগর রেলওয়ে স্টেশনে প্রথমবারের মত যাত্রীবাহী ট্রেন যাত্রাবিরতি শুরু করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে রাজশাহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন