রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে টানা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় রেজোয়ান ও সবুজ। বৃষ্টির কারণে পুকুরের পানি ঘোলা ও পিচ্ছিল হওয়ায় ধারণা করা হচ্ছে, তারা অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে তাদের নিথর দেহ উদ্ধার করে।নিহত শিশুরা হল মোঃ রেজোয়ান হোসেন (১০), পিতা মোঃ লিটন মিয়া, ও সবুজ হোসেন (৭), পিতা মোঃ মহসিন আলী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ
ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ

‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন’, ‘ডাইরেক্ট একশন’, ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’—এমন Read more

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে
সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ইউসুফকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা Read more

কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার Read more

৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন ৩০ আগস্ট। ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী Read more

লতা মঙ্গেশকরের নামে হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল
লতা মঙ্গেশকরের নামে হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল

বহু কালজয়ী গান গেয়ে অমর হয়ে আছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার সুর, কণ্ঠ আজও মুগ্ধ করে শ্রোতাদের। গায়িকার Read more

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন