জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। এসব নিরসনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। একই সাথে প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করা হয়। পরে একটি মিছিল প্রশাসনিক চত্বর হয়ে মিল এলাকা প্রদক্ষিণ করে মিলের মূল গেটের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা।বিক্ষোভকারী শ্রমিক-কর্মচারীরা জানান, চিনিকলের স্থায়ী শ্রমিক-কর্মচারীদের চলতি বছরের জুলাই মাসের বেতন দেওয়া হয়নি। এই আগস্ট মাসের বেতনও দেওয়া হবে কি-না, তার নিশ্চয়তা নেই। দেশের আটটি চিনিকলে সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হলেও জয়পুরহাট চিনিকলের কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার তালিকায় রাখা হয়নি। এসব দাবিতে শ্রমিক-কর্মচারীরা সকালে বিক্ষোভ মিছিল করেন। কর্মকর্তারা যেন অফিস করতে না পারেন, সেজন্য অফিসের তালা খুলতে দেওয়া হয়নি। প্রশাসনিক কর্মকর্তারা অতিথি ভবন থেকে বের হতে পারেননি।বিক্ষোভে জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক আনিছুর রহমান, জয়পুরহাট চিনিকলের সিডিএ খায়রুল ইসলাম, কারখানা বিভাগের মেকানিক মোজাম্মেল হক প্রমুখ।এসময় জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সকল মিলের সিডিএ ইনক্রিমেন্ট জুলাইয়ে বন্ধ করা হয়েছে। পরবর্তীতে আটটি মিলের সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেওয়া হয়নি। সিডিএ ইনক্রিমেন্ট না দিলে কর্মচারীরা কাজে যাবে না। পাশাপাশি মজুরি কমিশনের মহার্ঘ ভাতায় শ্রমিকদের রাখা হয়নি। আমরা শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানাই।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন বলেন, আমাদের যে দাবি তুলে ধরা হয়েছে, তা ৪৮ ঘণ্টার মধ্যে নিরসন করতে হবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা বৃহৎ আন্দোলন ঘোষণা করবো।জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি নিয়ে যে বিক্ষোভ হয়েছে, তা পূর্ব থেকে আমাকে জানানো হয়নি। তারা লিখিত বা মৌখিকভাবে আমাকে অবহিত করেনি। অফিসের কোন কর্মকর্তারা অফিসে ঢুকতে পারেননি। কারণ পিয়নের কাছ থেকে চাবিগুলো তারা নিয়েছে। বিষয়টি এসপি ও ডিসিকে জানিয়েছি। সমন্বয় করে মিলের উন্নয়নে কাজ করা যেতে পারে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ইরানের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের Read more

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ

বাহরাইনে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জুফায়ার সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রামে Read more

শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুমতি নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম দিগনগর। দুর্গম এই চরে নৌযান ছাড়া Read more

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ
বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল Read more

হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল
হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর Read more

সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন