ভারতের ছাড়া পানিতে পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।রবিবার (৩১ আগস্ট) প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া এ তথ্য জানিয়েছেন।ইরফান আলী কাঠি বলেন, পাঞ্জাবের তিনটি প্রধান নদীতে (সিন্ধু পানিচুক্তির আওতাধীন শতদ্রু, রাভি ও চেনাব) বিপজ্জনক মাত্রায় পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে পুরো প্রদেশজুড়ে।তিনি বলেন, এখন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক… আমরা তিনটি বড় নদীতে ভয়াবহ স্রোত দেখছি।পাকিস্তান যখন নজিরবিহীন বন্যার সঙ্গে লড়ছে, তখন ভারতের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসলামাবাদের দাবি, নয়াদিল্লি সময়মতো বন্যার আগাম সতর্কতা দেওয়ার দায়িত্ব পালন করছে না।দেশটিতে চলতি মৌসুমি বৃষ্টির শুরুর পর গত জুনের শেষ দিক থেকে এ পর্যন্ত বিভিন্ন বন্যাজনিত ঘটনায় অন্তত ৮৪০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে।পিডিএমএ প্রধান বলেন, এ পর্যন্ত ২ হাজার ২০০ গ্রাম প্লাবিত হয়েছে এবং বন্যাকবলিত এলাকা থেকে ৭ লাখ ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ত্রিম্মু ব্যারাজেই এক দিনে পানির প্রবাহ এক লাখ কিউসেক বেড়ে ৩ লাখ ৬১ হাজার ৬৩৩ কিউসেক হয়েছে।এটি পাঞ্জাবের ইতিহাসের অন্যতম বৃহত্তম উদ্ধার অভিযান, উল্লেখ করে কাঠিয়া বলেন, ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।প্রাদেশিক জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানান, পাঞ্জাব এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। তিনটি প্রধান নদী একইসঙ্গে ‘সুপার ফ্লাড’-এ পৌঁছেছে।তিনি জানান, শতদ্রু নদীর গণ্ডা সিং ওয়ালা, খাঙ্কি ও কাদিরাবাদ এলাকায়ও পানির প্রবাহ বিপজ্জনক অবস্থায় রয়েছে। শুধু রাভি সেতু এলাকায় পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে প্রায় পাঁচ লাখ কিউসেক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা
একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা

আপনার ধারণার চেয়েও বেশি আয়ু কমিয়ে দেয় সিগারেট। সিগারেটের ক্ষতি সম্পর্কে নতুন এক গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট একজন মানুষের Read more

ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক
ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার Read more

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২

বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন Read more

বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক Read more

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা।শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে Read more

ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা
ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন