ভোলায় সদর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফ (২৯) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার (২৯) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ভোলা শহরের কালিবাড়ী রোডের নবী মসজিদ এলাকার বাসিন্দা মো. বশির আহমেদ মাস্টারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। নিহতের বাবা বশির আহমেদ জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এরপর ফজরের আযান দিলে নামাজ পড়তে যাওয়ার জন্য বাসার গেট খুলতেই দেখি রক্ত। একটু সামনে এগিয়ে দেখি একটি লাশ পড়ে আছে। চেয়ে দেখলাম আমার ছেলে আরিফ। পরে তাকে জড়িয়ে ধরে বাবা বলে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। তিনি আরও জানান, আমার ছেলের মাথার সামনে ও পিছনে গুরুতর জখম করা হয়েছে। তার হাত ভেঙে ফেলা হয়েছে। আমার ছেলেকে অনেক কষ্ট দিয়ে মেরেছে তারা। এ সময় তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন। আরিফের মা আহাজারি করে জানান, আমার একটাই ছেলে। রাতে আরিফ আমার কাছে এসে আমার শারীরিক খোঁজখবর নিয়েছিল। এরপর রাত ১২ টায় তার রুমে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি বাসার সামনে রক্তমাখা লাশ পড়ে আছে। কে বা কাহারা আমার ছেলেকে হত্যা করেছে তা জানি না। তবে আমরা সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার চাই। স্থানীয়রা বলছেন, আরিফ ছেলে হিসেবে অনেক ভদ্র এবং নম্র স্বভাবের ছিল। তার শোকে স্তব্ধ পুরো এলাকা। তারা বলছেন, যদি সে অপরাধী হতো তাহলে তার জন্য দেশে আইন ছিল। কিন্তু একটি মানুষকে এভাবে হত্যা করা, এটা তারা মেনে নিতে পারছেন না। সঠিক তদন্ত করে দ্রুত খুনিদের গ্রেপ্তার করা হোক, এমনটাই দাবি এলাকাবাসীর। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদের নেতৃত্বে একটি Read more

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হলো। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় Read more

সাবেক স্বামীর শেষকৃত্যে অশ্রুসজল কারিশমা
সাবেক স্বামীর শেষকৃত্যে অশ্রুসজল কারিশমা

সাবেক স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে অংশ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের অভিনত্রী কারিশমা কাপুর। এ সময় তার সঙ্গে ছিলো তাদের Read more

নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

সংস্কার বিচার বিভাগ এবং নতুন সংবিধান গড়তে না পারি তাহলে বারাবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২ সালে যে সংবিধান বানিয়েছে তা Read more

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ
গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে Read more

নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন