ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসওয়ে নামের এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এর পরপরই পেছনে থাকা আরও তিনটি বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসগুলো সড়ক ও ডিভাইডারে উঠে যায়।দুর্ঘটনায় আহত অন্তত ২৫ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।এদিকে দুর্ঘটনার কারণে ঢাকাগামী লেনে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি এবং চিকিৎসার ব্যবস্থা করি। প্রতিটি বাসেরই কিছু যাত্রী আহত হয়েছেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (মারিশ্যা Read more

মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত
মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত

সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন Read more

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, Read more

কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬
কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও Read more

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। Read more

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে
শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে

তাপমাত্রা কমে তীব্র শীতে কাঁপছে গোটা কুড়িগ্রাম। শীতের তীব্র প্রভাব পড়েছে জনজীবনে। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন