ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি। বিবৃতিতে বলা হয়,  ‘২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা নূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শন্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক
অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের ওপর আস্থা, আপনাদের ওপর বিশ্বাস Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর
দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর

দক্ষিণ আফ্রিকায় টাকা বহনকারী গাড়ি ডাকাতিকালে গোলাগুলির মাঝখানে পড়ে এক প্রবীণ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে)  সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার Read more

জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা হরিজন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের Read more

কারও কাছে কিছু প্রমাণ করার নেই: নেইমার
কারও কাছে কিছু প্রমাণ করার নেই: নেইমার

নেইমার এবং ইনজুরি এই দু’টি শব্দ যেন হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। ইনজুরির কারণে ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন