সারাদেশে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনকে ঘিরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বিরাজ করছে। বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।সম্প্রতি শাহবাগে লংমার্চে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীরা ক্লাস–ল্যাব বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই সাথে দেশের বিভিন্ন ডিপ্লোমা শিক্ষার্থীরা পাল্টা প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করে।দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দাবির সাথে বুটেক্স শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করার পর থেকে টেক্সটাইল ইন্সটিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা গতকাল (২৮ আগস্ট) থেকে পাল্টা অবস্থানে রয়েছে।সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা গতকাল বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে উত্থাপিত ৩ দফা দাবিকে অযৌক্তিক এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদাহানিকর বলে উল্লেখ করে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে একপর্যায়ে তারা স্লোগানে বুটেক্স শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি দেয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই সমাবেশের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে নানান উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষত নারী শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।তাছাড়া সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বুটেক্স শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা পলিটেকনিকের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতে বুটেক্স শিক্ষার্থীদের নিয়ে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং সমসাময়িক বিষয়গুলো প্রতিবাদ করলে বিভিন্ন সময় হুমকির শিকার হতে হয়।নেটিজেনরা বলছেন, এভাবে প্রকাশ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে হত্যার হুমকি দেয়া মোটেও কাম্য নয়। তারা চাইলে বিএসসি প্রকৌশলীদের উত্থাপিত দাবির সাথে যৌক্তিক বিরোধিতা করতে পারে। কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি জুলাই অভ্যুত্থানে পতিত সরকারের প্রতিচ্ছবি বহন করে।নাম প্রকাশে অনিচ্ছুক বুটেক্স ৪৮তম ব্যাচের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আমাকে প্রায়ই টিউশনের কারণে সন্ধ্যার পর হলে ফিরতে হয়। এভাবে প্রকাশ্য হুমকি আমার এবং আমার সহপাঠীর জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এমনিতেই আমরা অনিরাপদভাবে চলাফেরা করি। এখন এই যৌক্তিক দাবির বিরুদ্ধে যদি আমাদের হত্যার হুমকি দেয়া হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ভূমিকা রাখবে সেটাও দেখার বিষয়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় চলচ্চিত্র দিবস আজ
জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন Read more

পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল
পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে Read more

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (২৮ Read more

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

ছাত্রদল হেলমেট বাহিনীর রূপে আবির্ভাব হবে না: এ্যানী
ছাত্রদল হেলমেট বাহিনীর রূপে আবির্ভাব হবে না: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিগত সময়ে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল। যারা দেশের ছাত্রসমাজের কাছে হেলমেট Read more

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন