পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শ্বাশুড়ি এবং সৎ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে।এলাকাবাসীর তথ্যে জানা গেছে, ২/৩ বছর আগে ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সাথে শাপলা নামের একটি মেয়ের বিয়ে হয়। মঞ্জিল বিদেশ যাবার পর থেকে শাপলা খাতুনকে মাঝেমধ্যেই নির্যাতন করতো তার শ্বাশুড়ি মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে মোঃ শিপন হোসেন।শুক্রবার সকাল ১১টার দিকে ৭ মাসের অন্তঃসত্তা শাপলা খাতুনকে তার শ্বাশুড়ি মনোয়ারা এবং সৎ ছেলে শিপন শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে। বিষয়টি স্থানীয়রা টের পেলে শিপন এবং মরিয়মকে আটক করে পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার জানান, শাপলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা এবং শিপনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

গুম-খুন এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে Read more

বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধির বিশ্বব্যাংকের আশঙ্কাকে কীভাবে দেখছেন অর্থনীতিবিদেরা
বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধির বিশ্বব্যাংকের আশঙ্কাকে কীভাবে দেখছেন অর্থনীতিবিদেরা

বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধি ও সার্বিকভাবে অর্থনীতির স্থিতিশীলতার প্রশ্নে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ঢাকায় অর্থনীতিবিদেরাও দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখছেন। তারা Read more

ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান।বানজারমাসিন শহরের স্থানীয় একটি Read more

ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত।বৃহস্পতিবার Read more

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন