এই মূহুর্তে চীনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা দেন তারা। চার দিনের দলীয় সফর শেষে দেশে ফেরার কথা ৩০ আগস্ট (শনিবার)। সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।সেখানে থেকেও রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন সারজিস আলম। বিভিন্ন বিষয়ে নিয়মিত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন। শুক্রবার (২৯ আগস্ট) চীন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটা পোস্ট দেন এনসিপি নেতা সারজিস আলম। যা রীতিমত ভাইরাল হয়েছে।এদিন বেলা ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত’।মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে তার এই পোস্টটিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। ইতোমধ্যেই ১৪২ হাজার রিঅ্যাকশন ও ১৬ হাজারের মতো কমেন্ট পড়েছে। আর শেয়ার হয়েছে হাজারের বেশি।এর আগে গত ২১ আগস্ট চীন সফর উপলক্ষে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়েন্দা নজরদারিতে হাসনাত-সারজিস-জারা, হোটেল পরিবর্তন
গোয়েন্দা নজরদারিতে হাসনাত-সারজিস-জারা, হোটেল পরিবর্তন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর Read more

মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বড় মাপের আইনজীবীও ছিলেন। ভারতের অন্যতম সফল ও বিত্তশালী আইনজীবীদের Read more

‘রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু
‘রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু

কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের (মামুদনগর) উত্তর পাড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশালাকৃতির গরু, Read more

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন