মাদারীপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার বাবুল শীরফ মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মুন্সি ডেকোরেটর নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। রাতের আঁধারে বাজারে থাকা এক ব্যক্তি প্রথমে আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, ডেকোরেটর, স্বর্ণের দোকান, ফার্মেসির দোকান, কাপড়ের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সব পুঁজি শেষ হয়ে গেছে। এখন তারা পথে বসে গেছেন এবং সরকারি সহায়তা দাবি করেছেন।মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ফিল্ড কর্মকর্তা শেখ আহাদুজ্জামান জানান, মার্কেটের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। তবে আমাদের দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাটে নামবে বাংলাদেশ। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত Read more

ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী

ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ Read more

২১৬ লিটার ধারণক্ষমতার ড্রামে ২২৬ লিটার ডিজেল!
২১৬ লিটার ধারণক্ষমতার ড্রামে ২২৬ লিটার ডিজেল!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার কালীগঞ্জ প্রধানাবাদ এলাকায় অবস্থিত শাহনেওয়াজ Read more

শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক
শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন