আগামী জাতীয় নির্বাচনে ‘ইতিহাসের সেরা ভোট’ উপহার দেওয়ার প্রত্যয় রাখলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নৈতিকতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে ‘বিতর্কিত ভোটের’ কারণে সাবেক দুই সিইসির এখন কারাবাস ও জুতার মালা পরানোর ঘটনাও তুলে ধরেন নির্বাচন কমিশনাররা।শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচি উদ্বোধন করেন সিইসি। এসময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইটিআই মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় প্রধান নির্বাচন কমিশনার ভোটগ্রহণে সম্পৃক্ত নির্বাচন কর্মকর্তাদের আইন, বিধি জানার পাশাপাশি নৈতিকতা, সততার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে যেন সঠিকভাবে প্রশিক্ষণের প্রতিফলন ঘটে সে বিষয়ে নজর রাখার তাগিদ দেন এবং এআইয়ের অপব্যবহার রোধে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে অপতথ্য, মিথ্যা তথ্য নিয়ে। প্রত্যন্ত অঞ্চলে এটা প্রপারলি অ্যাড্রেস হয় সে বার্তা পৌঁছে দিতে হবে। আইন কানুনের বিষয়ে জানতে হবে। যে কোনো ধরনের নতুন চ্যালেঞ্জ এলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রেনিংকে সিরিয়াসলি নিতে হবে। প্রশিক্ষণের ওপর আমাদের সফলতা নির্ভর করছে।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমার সহকর্মী বলে গেলেন নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে। এর মধ্যেই সীমাবদ্ধ নয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হয়েছে। আরেকটু যোগ করে যদি বলি-আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তরে রয়েছেন, দুঃখজনক। এ পরিস্থিতির জন্য কে দায়ী- গভীর বিশ্লেষণের দরকার। আশা করি, একসময় বিশ্লেষণ হয়েও যাবে, গবেষণাও হয়ে যাবে। আমরা যারা আজ দাঁড়িয়ে আছি, আজ যারা দায়িত্বপ্রাপ্ত তারা কী করবো, হোয়াটস অ্যা মেকানিজম?সবার জন্য সমান সুযোগ তৈরি করার বিষয়ে ইসির ভূমিকা তুলে ধরেন এ নির্বাচন কমিশনার।নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের দায়িতত্বটাকে আইনানুগভাবে করতে হবে। কারও দিকে না তাকিয়ে আইন মেনে কাজ করতে হবে। সংবিধান ও আইন মেনে কাজ করলেই সবার জন্য সমান সুযোগ তৈরি হবে। কে কী করলে, কী ভাবলো, চিন্তা করলে- সে দিবে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের Read more

খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ
খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

খাগড়াছড়ির রামগড় যৌথখামার নামক এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার Read more

ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই
ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচ জিতলেই পৌঁছে যাবে ফাইনালে এমন Read more

নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি
নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি

কৃষিপ্রধান দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। এই জেলার উৎপাদিত ধান-চাল ও বিভিন্ন ফসল দিয়েই দেশের অধিকাংশ খাদ্যের চাহিদা Read more

পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন
পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন

কিশোরগঞ্জের বাজিতপুরে দুইশ’ টাকা না পেয়ে অপূর্ব চন্দ্র দাস (২০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য
অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং পেশাদারিত্বের সঙ্গে পুলিশি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন