সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলমান রাখার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি চলবে।আন্দোলন ও দাবির বিষয়ে সবিস্তারে তুলে ধরতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) কাউন্সিল হলে সংবাদ সম্মেলন করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে একত্র হওয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে সাংবাদিকদের এ কথা বলেন প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ।মো. ওয়ালি উল্লাহ বলেন, ‘আন্দোলনটা আমাদের তিন দফার ওপর চলছিল এবং গতকালের যে সংঘাত হয়েছে, এগুলো সুরাহা হতে হবে। আমাদের যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকে, সেটার আজকেও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাইনি। তো আমরা আমাদের কর্মসূচি যেটা রাখছি, প্রথমত আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগপর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে।’সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরা হয়। তাতে বলা হয়, অনেক ক্ষেত্রেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পদগুলো শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয়, সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো সুযোগই দেওয়া হয় না। এটি বন্ধ করতে হবে।এ ছাড়া চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জনদুর্ভোগ এড়িয়ে চলার জন্য তারা এ ধরনের কর্মসূচিতে গিয়েছেন বলে জানান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শনিবার (৩ মে) রাত Read more

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ Read more

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সফলভাবে আঘাত হানে। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

নওগাঁর পোরশায় বেড়েছে ডাকাতের উপদ্রব, আতঙ্কে স্থানীয়রা
নওগাঁর পোরশায় বেড়েছে ডাকাতের উপদ্রব, আতঙ্কে স্থানীয়রা

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিরাতে ঘটছে একের পর এক ডাকাতি। ঘনঘন এসব ঘটনায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন