নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিরাতে ঘটছে একের পর এক ডাকাতি। ঘনঘন এসব ঘটনায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, ডাকাতি দমনে প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতরা গাছ ফেলে যানবাহনের পথরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করছে। একই সঙ্গে বাজার ও মোড়ের দোকানপাটের তালা ভেঙে মূল্যবান মালামাল লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীরাও তাদের টার্গেটে পরিণত হচ্ছেন।বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় থেকে বন্ধুপাড়া মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে তিনটি স্থানে ডাকাতরা গাছ ফেলে সড়ক অবরোধ করে। ওই সময় একাধিক যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করা হয়। একই রাতে বেজোড়া মোড় এলাকায় তিন নাইট গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৮টি দোকানের মালামাল লুটে নেয় ডাকাতদল। এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে একই কায়দায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই তাণ্ডব। গাছ ফেলে সড়ক অবরোধ করে উভয় দিকের যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল ছিনিয়ে নেয় তারা। ডাকাতদের হামলায় অন্তত ২০ জন আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, মোশানতলা মোড়ে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটলেও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে অবস্থান করলেও কোনো তৎপরতা দেখা যায় না। ডাকাতি শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলেও অভিযোগ করেন তারা।সারাইগাছি মোড়ের ইলেকট্রিক ব্যবসায়ী হুমায়ুন কবির, রাজিবুল হাসান এবং মুদি ব্যবসায়ী জাকারিয়া জানান- আমাদের এলাকায় মাঝেমধ্যেই ডাকাতি হয়। বুধবার রাতে অন্তত ১৮টি দোকান লুট হয়েছে। এতে অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, গত সপ্তাহে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আমার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। টাকা দিতে দেরি করায় আমাকে মারধর করে ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়।এদিকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওসি মিন্টু রহমান বলেন, ‘সম্প্রতি কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করছি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। দোষীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘ডাকাতি রোধে বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ-উজ্জামানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের Read more

বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি
বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত, বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। বিদেশি বায়ার, বায়িং হাউস, শিপিং লাইন Read more

বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়
বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে এলে খুশি হবে এবং আনন্দিত হবে বিএনপি। দলের পক্ষ থেকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা Read more

গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল
গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সমাবেশকে ঘিরে দিনভর যুদ্ধাবস্থা কেটেছে গোপালগঞ্জে। বুধবার (১৬ জুলাই) শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ Read more

ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা
ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা

সৃষ্টিগতভাবে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহতায়ালা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার Read more

সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন