অতিরিক্ত কর আরোপ না করে এবং নতুন রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বাজেট ঘোষণা করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নগর ভবনে আয়োজিত বাজেট অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান। একই সঙ্গে নগর উন্নয়নের স্বার্থে বকেয়া কর পরিশোধ করতে সব পর্যায়ের গ্রাহকদের প্রতি আহ্বানও জানান তিনি।প্রশাসক কামরুজ্জামান জানান, গত ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত বাজেটের অর্থের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা। তবে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার টাকা। বছর শেষে ৯৬ কোটি ৪০ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলামসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা নগরীর যানজট, জলাবদ্ধতা, ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য, হকারদের ফুটপাত দখল, অবৈধ যানবাহনের স্ট্যান্ড, হকার ও অটোরিকশা থেকে চাঁদাবাজি, ওয়াসার পানির অতিরিক্ত বিল আদায়সহ নানা সমস্যা তুলে ধরেন এবং নাগরিক সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন।জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক কামরুজ্জামান বলেন, নারায়ণগঞ্জকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও দারিদ্র্যমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন বাজেটে অন্তত বিশ বছর সময়সীমা বিবেচনা করে বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নগরীর যানজট ও জলাবদ্ধতার স্থায়ী নিরসন, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল খনন, গভীর নলকূপ স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া খাতে উন্নয়নকে বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়া সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর এবং রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে ই-সফট ওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ই-ট্রেড লাইসেন্স, ই-পানির বিল, ই-সনদ সেবা চালু করা হবে।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকারের অর্থায়নে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতু নির্মাণ প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরুর কথা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ‘সেতুটি বাস্তবায়ন হলে নদীর দুই পাড়ের মানুষের জনজীবনে স্বস্তি মিলবে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ, সুয়ারেজ লাইন নির্মাণ ও খাল খননসহ চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরবাসী স্থায়ীভাবে সুফল ভোগ করবেন। এছাড়া গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় শহীদদের আত্মত্যাগের স্থানগুলো স্মরণীয় করে রাখতে তাদের নামখচিত ৩৪টি স্ট্রিট মেমোরি স্ট্যান্ড নির্মাণ কাজ চলমান আছে। ইতিমধ্যে ১৫টির নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া বিভিন্ন কবরস্থানে চারটি কবর সংরক্ষণ করা হবে এ বাজেটের আওতায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ

রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের লাকাটি বিলের ঠিক মাঝখানে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকার বটবৃক্ষ। তবে Read more

ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 
ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার তালতলীতে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন Read more

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় Read more

টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই
টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ক্লুলেস (সূত্রবিহীন) একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। প্রায় সাড়ে তিন বছর পূর্বের চাঞ্চল্যকর রফিকুল ইসলাম Read more

এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন