ওভাল টেস্টে ভারতকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয় দিয়ে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত। সিরিজের শেষ টেস্টে বল হাতে নায়ক বনে যাওয়া সিরাজ হয়েছেন ম্যাচসেরা। এবার আইসিসি থেকেও সুখবর পাচ্ছেন এই পেসার।ওভাল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। সেই সহজ সমীকরণ কঠিন করে দেন সিরাজ ও প্রসিধ কৃষ্ণ। মাত্র ৫৬ মিনিটেই শেষ ৪ উইকেট তুলে নেয় ভারত, এর মধ্যে সিরাজের শিকার ৩টি।সিরিজজুড়েই দুর্দান্ত ছন্দে ছিলেন সিরাজ। পাঁচ টেস্টে ২৩ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ওভাল টেস্টেই নিয়েছেন নয় উইকেট। সিরাজের এই নৈপুণ্য পুরস্কৃত হয়েছে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়েও। ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে। তার সঙ্গী প্রসিধ কৃষ্ণও পেয়েছেন স্বীকৃতি। ২৫ ধাপ এগিয়ে এখন তিনি এখন ৫৯তম।এই টেস্টে ইংল্যান্ডের দুই তরুণ পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাংও দুই ইনিংসে ৮টি করে উইকেট নিয়ে পেয়েছেন ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং। ৭৬৬ রেটিং নিয়ে অ্যাটকিনসন প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা দশে। অন্যদিকে টাং উঠে এসেছেন ১৪ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে।ব্যাটিংয়েও ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল রাখলেন দারুণ ছাপ। ওভালে দুর্দান্ত সেঞ্চুরির পর তিনি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন আছেন ৫ নম্বরে। সেরা দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের দুই সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক।এদিকে, জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজ শেষে কিউই ব্যাটার ড্যারিল মিচেল উঠে এসেছেন ৯ নম্বরে। বোলিংয়ে তার সতীর্থ ম্যাট হেনরি উঠে এসেছেন চার নম্বরে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারাসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদ, ইন্টারিম সরকারের গাফিলতির Read more

বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি, ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ
বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি, ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে নওগাঁর সকল নদ-নদীর পানি। এরই মধ্যে বিপদসীমার উপরে প্রবাহিত Read more

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ Read more

সিডিএর অনুমতি ছাড়াই এক্সপ্রেসওয়ে সৌন্দর্যবর্ধনে চসিকের উদ্যোগ
সিডিএর অনুমতি ছাড়াই এক্সপ্রেসওয়ে সৌন্দর্যবর্ধনে চসিকের উদ্যোগ

চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৬ দশমিক ৫ কিলোমিটারব্যাপী নির্মাণাধীন শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে এখন উন্নয়ন, আয়বর্ধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন