শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) লেভেল ২ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে।গত ১০ মার্চ ২০২৫ থেকে শুরু হয় জানুয়ারি-জুন ২০২৪ সেমিস্টারের ক্লাস, যেটা শেষ হওয়ার কথা ছিল ২৮ আগস্ট ২০২৫। একই সাথে ক্লাস শুরু করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে এক মাস আগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সেমিস্টারের পরীক্ষা শেষ করে ফেলেছে।একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা গত ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১০ আগস্ট নেওয়া হয়। এরপর ব্যবহারিক পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান জানান, ‘লেভেল ফোর সেমিস্টার ওয়ানের একটি কোর্সের সঙ্গে লেভেল টু সেমিস্টার ওয়ানের একটি কোর্সের মিল থাকায় পরীক্ষা পেছানো হয়েছে। এছাড়া, ল্যাবের সংকট রয়েছে এবং কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন।’তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তারা জানায়, ‘কৃষি সম্প্রসারণ বিভাগে ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো ল্যাবের প্রয়োজন হয় না। তাদের মতে, কেবল একটি কোর্সের সঙ্গে মিল থাকার কারণে এত দীর্ঘ সময় ধরে পরীক্ষা পিছিয়ে দেওয়া অযৌক্তিক।’শিক্ষার্থীরা বলছে, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাসে তাদের সেমিস্টার শেষ হওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরেও পরীক্ষা শেষ হচ্ছে না। এতে সেশনজটের কারণে আমরা পিছিয়ে পড়ছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিলেন ট্রাম্প
এবার নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিলেন ট্রাম্প

নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না Read more

প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ
প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সংঘর্ষের মধ্যে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে এপার সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী Read more

রেলের ইঞ্জিন সংকটে পূর্বাঞ্চলের যাত্রীসেবায় ‘কালো ছায়া’
রেলের ইঞ্জিন সংকটে পূর্বাঞ্চলের যাত্রীসেবায় ‘কালো ছায়া’

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচলে ভয়াবহ ইঞ্জিন সংকট দেখা দিয়েছে। প্রতিদিন প্রয়োজনের তুলনায় প্রায় ২০টি ইঞ্জিনের ঘাটতি থাকায় বারবার Read more

চাঁদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসত ঘর পুড়ে ছাই
চাঁদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসত ঘর পুড়ে ছাই

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় Read more

সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম

জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব Read more

ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’
ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

অবশেষে রাজধানীর সরকারি সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীর এই সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন