কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানা প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিজেও নদীর পানির নিচে আটকে পড়েন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুদয়াল সরকারি কলেজের পাশে নরসুন্দা নদীতে এই ঘটনা ঘটে।উদ্ধার হওয়া ২ সহোদর হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও শাকিল (৩০)।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নরসুন্দা নদীতে প্রচুর কচুরিপানা ও আবর্জনার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। আমাদের ডুবুরি দলের ত্রিশ মিনিটের চেষ্টায় অবশেষে দুই ভাইকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোট ভাই সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিলও নদীতে নেমে পড়েন। কিন্তু নদীর অতিরিক্ত কচুরিপানার কারণে তারা পানির নিচে আটকে যান।স্টেশন অফিসার সতর্ক করে বলেন, ‘নরসুন্দায় ময়লা ও কচুরিপানার পরিমাণ এতো বেশি যে, উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হয়েছে। দ্রুত নদীকে পরিচ্ছন্ন না করলে বড় ধরনের দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে।’উল্লেখ্য, জেলা শহরের প্রাণ নরসুন্দা নদী বহুদিন ধরেই মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়া নদী পুনরুদ্ধারে বহুবার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। স্থানীয়রা বলছেন, এ ঘটনার পরই বোঝা যাচ্ছে অবিলম্বে নদী খনন ও স্থায়ী পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া না হলে মানুষের জীবন ঝুঁকি বাড়বে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

৩ ধরনের ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
৩ ধরনের ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর অপেক্ষমাণ তাদের দীর্ঘ দিনের দাবি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা বাড়ানো। এবার সেই দাবি Read more

বান্দরবানে অর্ধশত পর্যটক নিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫
বান্দরবানে অর্ধশত পর্যটক নিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত Read more

বরিশালে টানা ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
বরিশালে টানা ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত চারদিন ধরে অনশন করছেন প্রেমিকা এক সন্তানের জননী তানজিলা বেগম। খবর পেয়ে থানা পুলিশ একাধিকবার Read more

বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা
বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা

জামালপুরের ইসলামপুরে জামির উদ্দিন নামে বয়োবৃদ্ধ রোগাক্রান্ত এক ব্যাক্তিকে আটক করে বিপাকে পড়েছে পুলিশ। তিনি সাবেক ইউপি মেম্বার। বর্তমানে গুরুত্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন