অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, টানা এক মাস ধরে অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং যানবাহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা আশ্বাস না পাওয়ায় এবার তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুমকিস্বরূপ দেন তারা।আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘গত এক মাস ধরে আমাদের দাবি নিয়ে আন্দোলন চলছে। বিভিন্নভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তারা ন্যূনতম যোগাযোগও করেননি। পর্যাপ্ত অবকাঠামোর অভাবে আমাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত সমাধান চাই।’অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিলেও আমরা আশ্বস্ত নই। আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সরাসরি হস্তক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিক।’এদিকে অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় এবং অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শুক্রবার Read more

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল
সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল

পবিত্র ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল

গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে ইতালি Read more

ঈদে মুক্তির মিছিলে ‘এশা মার্ডার’
ঈদে মুক্তির মিছিলে ‘এশা মার্ডার’

মুক্তি পেল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় টিজার। এতে খুন রহস্যের এক মনোমুগ্ধকর জার্নি দেখে দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতুহল Read more

পাক বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র ১৪ সদস্য নিহত
পাক বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র ১৪ সদস্য নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে। সেইসাথে, আহত হয়েছে আরও ২০ জন। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন