কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চাঁদেরপাড়ায় বাকখালী নদীর তীরে কান্নায় ভেঙে পড়েছে এক পরিবার। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলতে গিয়ে বল আনতে নদীতে নেমে নিখোঁজ হয়েছে অষ্টম শ্রেণির ছাত্র মিসবা (১৪)। দুই বছর আগে একইভাবে তার বড় ভাই নকিবও পানিতে ডুবে প্রাণ হারিয়েছিল। পরপর দুই সন্তানের এমন পরিণতি এক পরিবারে নেমে এনেছে অপার শোক।ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে চাঁদেরপাড়ার বাকখালী নদীর তীরে সমবয়সী বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মিসবা। খেলার একপর্যায়ে বলটি গড়িয়ে পড়ে নদীতে। সেটি তুলতে গিয়ে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় সে। মুহূর্তেই চিৎকার শুরু হয়। দৌড়ে আসে প্রতিবেশীরা। কিন্তু মিসবাকে আর দেখা যায়নি।খবর পেয়ে পরিবার ছুটে যায় নদীর তীরে। মা-বাবা বারবার অসহায় চোখে নদীর বুকে তাকিয়ে ডেকেছেন- ‘বাবা মিসবা, একবার শুধু উঠে এসো।’ কিন্তু সাড়া মেলেনি। কান্নায় ভেঙে পড়ে চারপাশ।স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস। রাতেই চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা হয় কক্সবাজারের উদ্দেশে। কোস্টগার্ডও যুক্ত হয় স্পিডবোট নিয়ে। আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ডুবুরিরা খোঁজ শুরু করেছে। একইসঙ্গে সমুদ্র সৈকতের লাইফগার্ড সদস্যরা সহযোগিতা করছেন। কিন্তু এখনো মিসবার কোনো খোঁজ মেলেনি।মিসবা একই এলাকার নুরুল আলমের ছেলে। তিনি বললেন, ‘আল্লাহ কেন আমাদের সঙ্গে এমন করলেন? দুই বছর আগে আমার বড় ছেলে নকিব জামে মসজিদের পুকুরে ডুবে মারা যায়। সেই ক্ষত শুকায়নি, আবারও নদীতে গেল মিসবা।’প্রতিবেশীরা বলছেন, নুরুল আলমের পরিবার অত্যন্ত সৎ ও সাধারণ। অথচ পরপর দুই ছেলেকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। মা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। আত্মীয়স্বজন ও এলাকাবাসী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সেই শোক কিছুতেই কাটছে না।স্থানীয় সাংবাদিক শাহী কামরান বলেন, ‘একই পরিবারের দুই ছেলে এভাবে পানিতে হারিয়ে যাওয়া অকল্পনীয় ট্র্যাজেডি। গ্রামজুড়ে শুধু শোক আর কান্না।’প্রবীণ বাসিন্দা আবদুল মালেক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এমন দৃশ্য আর দেখতে চাই না। নদী ও পুকুরপাড়ে শিশুদের খেলাধুলা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে।’এলাকাজুড়ে এখন ভিড় করছেন মানুষ। অনেকে দোয়া করছেন মিসবার সুস্থ ফেরার জন্য। আবার কেউ স্মরণ করছেন দুই বছর আগের সেই কালো দিনকে, যেদিন নকিবকে হারিয়েছিল পরিবারটি।স্থানীয় সাইফুল, নজরুল, কাওসার ও জসিম বলেন, ‘মিসবার নিখোঁজ হওয়ার এই ঘটনা যেন সবার চোখ খুলে দেয়। প্রতিটি পরিবারকে এখন থেকে আরও সচেতন হতে হবে। কারণ এক মুহূর্তের অসতর্কতায় ভেঙে যেতে পারে একটি পুরো পরিবার।’তাদের মতে, মিসবার বাড়িতে এখন নিস্তব্ধতা। একদিকে নিখোঁজ ছেলেকে খুঁজে ফিরছে স্বজনরা, অন্যদিকে আরেক সন্তানের মৃত্যু স্মৃতি তাড়া করছে সবাইকে। যেন এক দুঃস্বপ্নে আটকে গেছে এই পরিবার।কক্সবাজার সদরের নদী পরিব্রাজক দলের নেতা ও বিশেষজ্ঞ শামসুল আলম শ্রাবণ বলেন, ‘শিশুদের পানিতে ডুবে মৃত্যু বাংলাদেশে দীর্ঘদিনের এক অমীমাংসিত শোকের গল্প। প্রতিবছর অসংখ্য পরিবার এভাবে সন্তান হারায়। নদী-খাল-পুকুরপাড়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কিন্তু গ্রামীণ জীবনের সহজ-সরল খেলাধুলায় এ দুর্ঘটনা ঠেকানো কঠিন হয়ে পড়ছে।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য
যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য

ঘেরের পানি থৈ থৈ করছে। আর উপরে ছাউনির মত তৈরি মাচায় থোকায় থোকায় তরমুজ ঝুলছে। যশোরের কেশবপুর উপজেলার খুকশিয়ার বিল Read more

নাইজেরিয়া গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০
নাইজেরিয়া গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজার প্রদেশে এক গ্রামে সশস্ত্র হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। হামলার সময় মোটরসাইকেলে করে এসে Read more

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব
রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব

রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ Read more

ভোলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ক্ষতির পরিমাণ ১০ কোটি
ভোলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ক্ষতির পরিমাণ ১০ কোটি

প্রাকৃতিক ঝড়-বন্যার সঙ্গে প্রতিনিয়ত সম্মুখভাগ থেকে লড়াই করতে হয় মুজিবনগর, চর কুকরি-মুকরি ও ঢালচর ইউনিয়নের বাসিন্দাদের। এই তিনটি ইউনিয়ন ভোলা Read more

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার Read more

শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ
শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন