যাঁর নামটাই ক্রিকেটে মানদণ্ড। ব্যাট হাতে যিনি ছিলেন এক প্রজন্মের আতঙ্ক, আর পরবর্তী প্রজন্মের স্বপ্নের প্রতীক। সেই স্যার ডন ব্রডম্যানের ১১৭তম জন্মবার্ষিকী আজ। ১৯০৮ সালের এই দিনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ছোট্ট শহর কুটামুণ্ডিতে জন্ম গ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই দারুণ প্রতিভাবান ছিলেন ব্রড ম্যান। তার আসল নাম ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। পরবর্তীতে তিনি পরিচিত হন ‘স্যার ডন ব্রডম্যান’ নামে। আশ্চর্যের বিষয় মাঠে ইতিহাস গড়া এই ক্রিকেটারের শুরু হয়েছিল ঘরের উঠোন থেকে। একটি স্টাম্প, একটি পুরনো গলফ বল আর বাড়ির পানির ট্যাঙ্ক- এই তিনটিই ছিল তাঁর ‘প্রথম কোচ’। ঘণ্টার পর ঘণ্টা দেয়ালে বল ছুঁড়ে সেটিকে স্টাম্প দিয়ে আঘাত করতেন ব্র্যাডম্যান। এই অদ্ভুত প্র্যাকটিসই পরবর্তীতে তার ব্যাটিং দক্ষতায় অতিমানবীয় রূপ দেয়। ক্রিকেটে শত শত রেকর্ডের মালিক টেনিসেও ছিলেন দারুণ প্রতিভাবান। ১৯২০-এর দশকে টেনিস খেলতেই দুই বছরের জন্য ক্রিকেট থেকে দূরে থেকেছিলেন। পরে আবার ফিরে আসেন ক্রিকেটে। স্থানীয় ক্লাব বোরালের হয়ে ৩২০ রানের ইনিংস সহ একের পর এক বিশাল স্কোর করে নজর কাড়েন নির্বাচকদের।১৯২৬ সালে সিডনিতে নিউ সাউথ ওয়েলসের হয়ে ট্রায়ালের ডাক পান ব্র্যাডম্যান। ঠিক সেই সময় অফিসের বস বললেন, ‘এক সপ্তাহ ছুটি দিচ্ছি, কিন্তু খেলতে হবে শুধু এক খেলা। টেনিস নাকি ক্রিকেট?’ ব্র্যাডম্যান বেছে নিলেন ক্রিকেট। আর সেই একটি সিদ্ধান্ত বদলে দিল ক্রিকেটের ইতিহাস।মাত্র ২০ বছর বয়সে ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক হয় ব্র্যাডম্যানের। এরপর তিনি ইতিহাস লিখেছেন নিজের হাতে।  ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে ৩৩৪ রানের মহাকাব্যিক ইনিংস—যা তখনকার টেস্ট ইতিহাসের অন্যতম সেরা।১৯৩২-৩৩  ‘এশেজ’ সিরিজে ব্র্যাডম্যানের একচ্ছত্র আধিপত্য ঠেকাতেই ইংল্যান্ড বাধ্য হয় ‘বডিলাইন’ নামের বিতর্কিত কৌশল প্রয়োগ করতে। শরীর লক্ষ্য করে বল করে ব্যাটিং-দানবকে থামানোর চেষ্টা। কিন্তু ব্র্যাডম্যানকে থামায় কার সাধ্য!। ৫৬.৫৭ গড়ে রান করে ঐ সিরিজে প্রমাণ করেন প্রতিভার কাছে কৌশল শিশুমাত্র।  ক্যারিয়ারে ৫২টি টেস্ট খেলেছেন ব্র্যাডম্যান। যেখানে ৯৯.৯৪ গড়ে তিনি করেছেন ৬৯৯৬ রান। মাত্র ৪ রান করলেই গড় হতো ১০০, কিন্তু শেষ ইনিংসে শূন্য রানে আউট হন ইংল্যান্ডের এরিক হলিসের বলে। সেই মুহূর্তটি ক্রিকেট ইতিহাসে এক অপূর্ণতাজনিত দুঃখের প্রতীক।১৯৪৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও, ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। প্রশাসক, পরামর্শক ও ভাবনায় তিনি ছিলেন ক্রিকেটের পরম অভিভাবক। ১৯৭০ সালে তাঁকে নাইটহুড দিয়ে সম্মানিত করা হয়—তাঁর নামের আগে যুক্ত হয় ‘স্যার’।২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান স্যার ডন ব্র্যাডম্যান। কিন্তু ক্রিকেটে তাঁর ছাপ এতটাই গভীর যে, আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও বিস্ময়ে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে এক শিক্ষার্থী অর্পিতা মাতব্বর (১৭) তার নিজ বাসায় গলায় Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টদের চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) Read more

আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের
আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের

ইসরায়েলের হামলায় জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক Read more

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই Read more

মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল
মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের ২ দেশ সিরিয়া ও লেবাননে একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ জুলাই) এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি Read more

নবাবগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৮ জন
নবাবগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৮ জন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের আন্দলগ্রাম সারাইপাড়া, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন