এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরী নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের  শ্রেষ্ঠত্বের এই আসর। এরই মধ্যে এ টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান এরই মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ওমানও। আজ বুধবার (২৭ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাওয়া দলটি ।দল ঘোষণার পরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ওমানের পেসার মুহাম্মদ ইমরান। তাঁকে নিয়ে আগ্রহের অন্যতম কারণ হলো তাঁর বোলিং অ্যাকশন ও চেহারার সঙ্গে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের মিল। এমন মিলের কারণেই অনেকেই তাঁকে ‘ওমানের শোয়েব আখতার’ নামে ডাকেন। তবে শুধু বাহ্যিক মিলেই নয়, ইমরানের জীবনের গল্পটাও অনুপ্রেরণাদায়ক ও নাটকীয়।ইমরানের জন্ম পাকিস্তানের সীমান্তর্তী খাইবার পাখতুনের এক গ্রামে। তাঁর পরিবার চেয়েছিল ছেলে বড় হয়ে যোগ দেবে সেনাবাহিনীতে। তবে ইমরানের আগ্রহ ছিল ক্রিকেটে। সেই স্বপ্নকে তাড়া করতে মাত্র ১৮ বছর বয়সেই ঘর ছাড়েন তিনি। তিন দিন ট্রাকে ভ্রমণ করে পৌঁছে যান করাচিতে। সেখান থেকেই শুরু তার নতুন জীবন। করাচির অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে অংশ নিয়ে ছয় ম্যাচে শিকার করেন ২১ উইকেট। তবে তার ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতির বল বিশেষ নজর কাড়ে নির্বাচকদের। বিশেষ করে, এমন পারফরম্যান্সে মুগ্ধ হন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। কিন্তু ইমরানের স্বপ্নেে পথে বাঁধা হয়েছিল পাকিস্তানের রাজনীতি। দুর্ভাগ্যবশত দেশের ক্রিকেট রাজনীতির কারণে সেখানেই সাময়িকভাবে থেমে যায় তাঁর স্বপ্নপথ।এরপর ২০১৯ সালে ইমরানের জীবনে নতুন মোড় নেমে আসে। এক বন্ধু তাঁর বোলিংয়ের ভিডিও ইউটিউবে প্রকাশ করে। আর সেই ভিডিও নজরে আসে ওমানের এক ক্রিকেট ক্লাবের। এরপর তিনি সেই ফ্র্যাঞ্চাইজির সহায়তায় চলে যান ওমানে। এখানেই বদলে যায় ইমরানের জীবন। জীবিকা নির্বাহের তাগিদে ওমানে দিনে ১২ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ করতেন ইমরান। আর বাকি সময়ে প্র্যাকটিসে সময় দিতেন ইমরান। ২০২৪ সালে ওমানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় জায়গা করে নেন জাতীয় দলে। চলতি বছর টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে অভিষেকও হয়েছে তাঁর। এবার এশিয়া কাপের দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন এই বোলার। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পড়ার অনুরোধ
ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পড়ার অনুরোধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার (৮ জুন) Read more

`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’
`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’

শরিফ ওসমান হাদি, তার একটা এক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা Read more

২৩ জুন: নামাজের সময়সূচি
২৩ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

কোম্পানীগঞ্জে ফুটবল খেলায় হেরে প্রতিপক্ষের হামলা, আহত ১০
কোম্পানীগঞ্জে ফুটবল খেলায় হেরে প্রতিপক্ষের হামলা, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট খেলায় হেরে ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় খেলোয়াড়সহ অন্তত ১০ জন Read more

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’
‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’

জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন