রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।সেখানে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনোরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। এতে আরও জানানো হয়, ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।প্রেস উইং জানায়, সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে।কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’
‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’

সারাদেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের Read more

ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান Read more

অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে Read more

Reseña del casino Betson: bonos, juegos y pagos
Reseña del casino Betson: bonos, juegos y pagos

Guía práctica del casino Betson: qué esperar Esta review está enfocada en transacciones y uso diario: cómo funcionan los promos, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন