ভারতের পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্কারোপ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। শুল্কারোপের বিষয়ে আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ঘোষণার প্রেক্ষিতে আনুষ্ঠানিক নির্দেশিকাও তৈরি করেছে তার প্রশাসন।স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মার্কিন নির্দেশিকাটি এখনো সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে এর খসড়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বুধবারই সরকারিভাবে শুল্ক কার্যকর হওয়ার কথা। শুল্ক অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে।নির্দেশিকা তৈরি করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ, ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে। নির্দেশিকায় বলা হয়, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী, এটি বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে শুরু হবে।সাত পাতার ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়, শুল্ক আরোপের সিদ্ধান্তের পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের ‘হুমকি মোকাবিলার’ অংশ হিসেবে দেখছে।এর আগে ৬ আগস্ট ট্রাম্প এক নির্বাহী নির্দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, উল্লেখিত সময়ের পরে মার্কিন বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে।অন্যদিকে নয়াদিল্লি ইতোমধ্যেই স্পষ্ট জানায়, তারা যুক্তরাষ্ট্রের এই শুল্ক চাপ মেনে নেবে না। ভারতের অবস্থান অনুযায়ী, ওয়াশিংটনও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য কিনছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরশীলতা কমাতে দেশীয় পণ্যের পথ প্রসারিত করা গুরুত্বপূর্ণ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (২৫ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে এক সভায় বলেন, “যতই চাপ আসুক, আমরা তার মোকাবিলা করার জন্য শক্তিবৃদ্ধি করব। আমরা আত্মনির্ভর ভারতের পথে অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে।”এদিকে, মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রপ্তানিকারকদের ওপর শুল্কের প্রভাব, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে এবারের আসরের ভেন্যু হিসেবে Read more

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস

রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে Read more

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক
সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক

আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য Read more

আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি Read more

জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাটের কালাই উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ঋণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। Read more

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন