ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) অন্তর্বর্তী প্রশাসন অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।এতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে। পরীক্ষার্থীদের ফলাফল https://dcuadmission.org এই সাইট থেকে জানা যাবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। এ আসনের জন্য গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।সূত্র জানায়, ঢাকা কলেজে কেবল ছাত্র ও ইডেন ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হবে। অন্য চার কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর থাকতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম (জীবন) পদত্যাগ Read more

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে Read more

স্কুল ভর্তিতে লটারি না পরীক্ষা, সিদ্ধান্ত আজ
স্কুল ভর্তিতে লটারি না পরীক্ষা, সিদ্ধান্ত আজ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে হবে নাকি ভর্তি পরীক্ষার ভিত্তিতে, এ নিয়ে শুরু হয়েছে Read more

ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অপসারণের দাবিতে মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন