আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। বরাবরের মতো এবারও এই টুর্নামেন্টে আলোচনার শীর্ষে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাবে এরই মধ্যে মাঠের বাইরে এর রেশ দেখা যাচ্ছে। এশিয়া কাপের এবারের আসরে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী সেপ্টেম্বরে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা আছে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর। তাছাড়া গ্রুপ ‘এ’ থেকে ফেভারিটও এই দুই দলই। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও সংযু্ক্ত আরব আমিরাত। ফলে সবকিছু ঠিক থাকলে সুপার ফোর রাউন্ডে আবারও মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচগুলোতে কে বা কারা জিতবে তা নিয়ে জল্পনা-কল্পনা ও আলোচনার শেষ নেই।পাকিস্তানের পেসার হারিস রউফ অবশ্য ভারতকে হারানোর বিষয়ে আশাবাদি। তার মতে, পাকিস্তান দুটি ম্যাচেই হারাবে ভারতকে। অনুশীলনের সময় গণমাধ্যমের ছুঁড়ে দেওয়া প্রশ্নের জবাবে হারিস বলেন, ‘ভারতকে দুটি ম্যাচেই হারাব, ইনশাআল্লাহ।’গ্রুপ পর্বে ভার‍ত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে আগামী ১৪ সেপ্টেম্বর, যে ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, আরব আমিরাতের বিপক্ষে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তবু চলছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছেন তরুণ-তরুণীরা’
‘তবু চলছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছেন তরুণ-তরুণীরা’

আজ মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না, পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু, Read more

চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!
চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে একটি নতুন ব্রিজে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত এ ব্রিজের জন্য Read more

মাদক সেবন করে নিজের মেয়েকে ধর্ষণ, জনপ্রতিনিধি’র হেফাজতে বাবা
মাদক সেবন করে নিজের মেয়েকে ধর্ষণ, জনপ্রতিনিধি’র হেফাজতে বাবা

কক্সবাজারের উখিয়া উপজেলায় জালিয়াপালং ইউনিয়নে মাদক সেবন করে সুমাইয়া (১৪) নামক এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আপন পিতা সৈয়দ Read more

নড়াইলে সোয়েবুর হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
নড়াইলে সোয়েবুর হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় সোয়েবুর খান (৪৬) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম সবুজ শেখ Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন