অসাধারণ, দুর্দান্ত, অবিশ্বাস্য! সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচটি যেন এক রূপকথার গল্প। ১০ জনের দল নিয়ে শেষ মূহূর্তে লিভারপুলের বিপক্ষে সমতায় যাওয়া আর যোগ করা ১৬ বছর বয়সী রিও নোমোহার দুর্দান্ত এক গোলে লিভারপুলের জয় নিয়ে মাঠ ছাড়া। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এক রোমাঞ্চকর ম্যাচ উপহার পেয়েছে ফুটবল প্রেমীরা। সোমবার (২৫ আগস্ট) রাতে ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য দেয় নিক্যাসল ইউনাইটেড। যেখানে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অল রেডরা। আর তাদের এ জয়ের নায়ক ১৬ বছর বয়সী রিও নোমোহা। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দু’দল। আক্রমণ, পাল্টা আক্রমণে প্রথম থেকেই জমে উঠে ম্যাচ। তবে গোলের প্রথম সুযোগটি পায় লিভারপুল। ম্যাচের ১৩ মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎসের শট ফিরিয়ে দেন নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ। এরপর পাল্টা আক্রমণে যায় নিউক্যাসলও। মাত্র তিন মিনিটের ব্যবধানে দু’বার গোলের সুযোগ পায় তারা। তবে দু’বারই ব্যর্থ হন ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। ৩৫তম মিনিটে কোডি হাকপোর পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ৪১ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন এই ডাচ মিডফিল্ডার।প্রথমার্ধের যোগ করা সময়ে ভার্জিল ফন ডাইককে পেছন থেকে ফাউল করে বসেন নিউক্যাসলের গর্ডন। ভিএআরের রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। বিরতে থেকে ফিরেই আবারও নিউক্যাসলের জালে বল জড়ায় লিভারপুল।  ২৩ সেকেন্ডের মাথায় হাকপোর পাসে নিচু শটে গোল করেন উগো একিতিকে। ২৩ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার লিভারপুলের জার্সিতে তিন ম্যাচে গোল করলেন তিনটি।  তবে হাল ছাড়েনি নিউক্যাসলও। ৫৬ মিনিটে সর্তীর্থের বাড়নো ক্রস থেকে হেডে গোল করেন ব্রুনো গিমারাইস। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। তবে একাধিক চেষ্টার পরেও কাঙ্খিত গোলটির দেখা পায়নি তারা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগে সমতায় ফেরে নিউক্যাসল। ৮৮ মিনিটে পোপের ফ্রি-কিক লিভারপুল ডিফেন্ডারের গায়ে লেগে ছুটে গিয়ে জালে পাঠান উইলিয়াম ওসুলা।কিন্তু নাটক আর রোমাঞ্চের পর্দা তখনও নামা বাকি! দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হাকপোর বদলি হিসেবে মাঠে নামেন ১৬ বছর বয়সী রিও নোমাহো। আর মাঠে নেমেই তিনি বনে যান ম্যাচের নায়ক। মোহাম্মদ সালাহর বাড়ানো বল চোখ ধাধানো এক শটে জালে জড়িয়ে ম্যাচের পর্দা নামান তিনি। এই জয়ে টানা ৩৬টি লিগ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে টানা ২২টি গোলের রেকর্ডও ছুঁয়েছে তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সারাদেশে সংহতি সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) Read more

শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প
শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প

শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিসরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। Read more

লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদের। আজ বৃহস্পতিবার (১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন