ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচার করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার মিঠাপুর কলেজ রোডের নিজ বাসভবনে প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী মাকসুদা সুলতানা পপি। এক লিখিত বক্তব্যে মাকসুদা সুলতানা পপি বলেন, সম্প্রতি কিছু অসাধু চক্র একটি ভুয়া ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আমার স্বামীর বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যার সাথে বাস্তবের কোনো মিল নেই। স্বামীর বিরুদ্ধে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাকসুদা সুলতানা পপি বলেন, একটি মহল তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এসব মিথ্যাচার করছে। তারা আমাদের সামাজিক ও রাজনৈতিক মান-মর্যাদা ক্ষুন্ন করার জন্য এধরণের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এই হীন প্রচেষ্টা কখনোই সফল হবে না বলে মনে করেন তিনি। স্বামীর প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মাকসুদা সুলতানা পপি বলেন, আমার স্বামী আলী আকসাদ ঝন্টু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। আলফাডাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে তিনি সব সময় জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। কোনো ধরণের দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনোদিন তার কোনো সম্পৃক্ততা ছিল না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাকসুদা সুলতানা পপি বলেন, মিথ্যা এই অপপ্রচারের প্রতিকার চেয়ে গত ২৪ আগস্ট আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। এসময় মিথ্যা অপপ্রচারকারী ফেসবুক আইডির মালিককে সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মাকসুদা সুলতানা পপি আলফাডাঙ্গার সাধারণ জনগণের প্রতি আহ্বান রেখে বলেন, আপনারা এসব মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমার স্বামীর প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসা আমাদের পথ চলার প্রেরণা। পরিশেষে এই কঠিন সময়ে সত্য তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম জানান, আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশ
বাউফলে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলাচরের কৃষক মিল্টন গাজী (৪২)। তার নিজের কোন জমি নাই। প্রতি বছর অন্যের জমি নিয়ে Read more

ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস
ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস

রাজধানী ঢাকায় গণপরিবহন খাতে যুক্ত হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহন প্রকল্পের Read more

কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার
কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নবগঙ্গা নদী থেকে Read more

চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩
চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। Read more

নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৫৫) নামের এক Read more

পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা
পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা

গ্রীষ্মের ফল কাঁঠাল পাকতে শুরু করেছে।  আকৃতিতে বড়, মিষ্টি, রসালো এই ফলটি পুষ্টিগুণে ঠাসা। এই গ্রীষ্মকালীন ফলের রয়েছে অসংখ্য স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন