বর্তমান সময়ে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বন্ধু, পরিবার কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে সহজে ও নিরাপদে যোগাযোগ করা যায়।তবে অনেক সময় অচেনা নম্বর থেকে অপ্রয়োজনীয় বার্তা বা কল আসায় বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন সমস্যার হাত থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত নম্বর ব্লক করার সুবিধা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই এই কাজটি করা যায়প্রথমে, হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে যে নম্বরটি ব্লক করতে চান তার চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট স্ক্রিনের উপরের ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করে ‘মোর’ অপশন থেকে ‘ব্লক’ নির্বাচন করলেই নম্বরটি ব্লক হয়ে যাবে। একবার ব্লক করলে সেই নম্বর থেকে আর কোনো বার্তা বা কল আসবে না এবং আপনার প্রোফাইল সংক্রান্ত আপডেটও তারা দেখতে পাবে না।দ্বিতীয় পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ মেনুতে গিয়ে ‘প্রাইভেসি’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘ব্লকড কন্টাক্টস’ অপশন নির্বাচন করে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর তালিকা থেকে অনাকাঙ্ক্ষিত নম্বরটি বেছে নিয়ে ‘ব্লক’ চাপলেই নম্বরটি স্থায়ীভাবে ব্লক হয়ে যাবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি থেকে আজ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি বি-৫২ (B-52) স্ট্র্যাটেজিক বোমারু বিমান উড্ডয়ন করেছে। Read more

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির Read more

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে Read more

তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা
তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর নতুন করে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক Read more

‘গর্ভধারণ অপরাধ নয়, মাতৃত্ব চাকরিচ্যুতির অজুহাত হতে পারে না’
‘গর্ভধারণ অপরাধ নয়, মাতৃত্ব চাকরিচ্যুতির অজুহাত হতে পারে না’

পাকিস্তানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নারী সমতা এখনো একসঙ্গে হাঁটতে পারেনি। তবে সম্প্রতি ফেডারেল ওমবাডসপার্সন ফর প্রোটেকশন এগেইনস্ট হ্যারাসমেন্ট অব উইমেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন