সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।মুনতাসীর ইবনে মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৫ আগস্ট) বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। জব্দ করা কাঁকড়ার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা।’কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কাঁকড়াগুলোর ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, ‘দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯৭৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জন Read more

লালমনিরহাটে তিন সাংবাদিকে উপর হামলা
লালমনিরহাটে তিন সাংবাদিকে উপর হামলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের একটি পক্ষ Read more

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের Read more

এশিয়া কাপ হকির দল ঘোষণা করল বাংলাদেশ
এশিয়া কাপ হকির দল ঘোষণা করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানালে সুযোগ হয় বাংলাদেশের। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ কয়েকদিন অনুশীলনের পর Read more

আফগানিস্তানের পাহাড় থেকে নারীর বেশে পাকিস্তানে পালান বিন লাদেন
আফগানিস্তানের পাহাড় থেকে নারীর বেশে পাকিস্তানে পালান বিন লাদেন

২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে ধরতে আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ে অভিযান চালায় মার্কিন Read more

হাঁস বিক্রি করতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
হাঁস বিক্রি করতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।  নিহতরা হলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন