তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ফের তীব্র গণবিক্ষোভ দেখা দিয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে তাঁর পদত্যাগের দাবি জানায়।রোববার (১৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দল ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি চাপ প্রয়োগ করছে।তাদের ভাষ্য অনুযায়ী, গত এক বছরে রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি’র সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে শাসকগোষ্ঠী। বর্তমানে কারাবন্দি বিরোধী নেতা একরেম ইমামোগলুর বিরুদ্ধে চলমান মামলার রায়ের ফলে দলীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।কারাগার থেকে পাঠানো এক বার্তায় ইমামোগলু অভিযোগ করেন, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে। এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগও করেন। আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা।উল্লেখ্য, চলতি বছরের মার্চে ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকেই তুরস্কের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতেও। এসময় থেকে দেশটির মুদ্রা লিরার মান কমতে থাকে এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪
‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪

কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা! এমন শিরোনামে গত সোমবার (১৪ এপ্রিল) সময়ের কণ্ঠস্বর অনলাইন ও মাল্টিমিডিয়া Read more

বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু
বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে জিন্নাত নার্গিস (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রোস্তমপুর Read more

টিভিতে আজকের খেলা (২১ জুলাই)
টিভিতে আজকের খেলা (২১ জুলাই)

সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবলে বাংলাদেশ-নেপাল শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ম্যাক্স সিক্সটি ক্রিকেট Read more

কোম্পানীগঞ্জে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিল জামায়াত
কোম্পানীগঞ্জে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিল জামায়াত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে Read more

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশে ভাষণে ইরানে চলমান এই যুদ্ধ Read more

‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন