অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত আমিনা খাতুন (৫৫) টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আমিনা খাতুন ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদ গোপন করেন এবং মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়া ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাত আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জিত ও ভোগদখলে রাখা হয়েছে বলে প্রমাণিত হয়। এই ঘটনায় ২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রায় ঘোষণার সময় আসামি আমিনা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তাকে তিন বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আমিনা খাতুনকে দণ্ড দিয়েছেন। একই সঙ্গে তার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।’ দুদকের আইনজীবী আরও জানান, সাজাপ্রাপ্ত আমিনা খাতুন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী। জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত ইয়াবা কারবারি। শুধু তিনিই নন, তার পরিবারের আরও সদস্য এই তালিকায় রয়েছেন। তালিকায় জাফর আহমদের তিন ছেলে- শাহজাহান মিয়া, দিদার মিয়া ও ইলিয়াছের নাম রয়েছে। টেকনাফসহ কক্সবাজারে ইয়াবা ব্যবসার সঙ্গে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই পরিবার বহুদিন ধরেই আলোচিত। তবে এবার সরাসরি দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজা হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পরিবারটি। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকায় জাফর আহমদ পরিবারকে ‘অস্পৃশ্য’ মনে করা হতো। রাজনীতি, প্রশাসনিক প্রভাব এবং অর্থশক্তি ব্যবহার করে তারা টিকে ছিল। তবে আদালতের এই রায় ইয়াবা সিন্ডিকেট সংশ্লিষ্ট অন্যান্য পরিবারগুলোর জন্যও একটি সতর্কবার্তা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি Read more

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পানিতে ডুবে প্রান গেল তাজবা আক্তার (৩) নামের এক শিশুর। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের চর Read more

প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত নিলামে ১২১ টাকা ৫০ পয়সা Read more

আমি নিজে আয়নাঘরে ছিলাম: আমির হামজা
আমি নিজে আয়নাঘরে ছিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম। Read more

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত, ভারতকে দোষারোপ
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত, ভারতকে দোষারোপ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ।পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানয়, মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন