ময়মনসিংহের নান্দাইলে এক বছরের অধিক সময় ধরে পাকা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মেরামতের কোনো উদ্যোগ নেই। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।উপজেলার বীরকামট খালী দক্ষিণ বাজার থেকে চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ সড়কে চরকামট খালী তিনতলা মসজিদের পাশে এই গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।সোমবার (২৫ আগস্ট) সকালে সরেজমিন সড়কে গিয়ে দেখা যায়, চরকামট খালী তিনতলা মসজিদের পাশেই সড়কটির একপাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা গর্তে মাটি ফেলে যাতায়াতের চেষ্টা করছেন। এতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও পথচারী।বীরকামট খালী দক্ষিণ বাজার থেকে চরউত্তরবন্দ বাজার ব্রিজ পর্যন্ত পাকা সড়ক এটি। ২০১৭ সালে এটি পাকাকরণ করা হয়।চরকামট খালী গ্রামের পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফা বলেন, এক বছরের অধিক সময় ধরে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু মেরামত করা হচ্ছে না। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।মাইক্রোবাস চালক দুলাল মিয়া ও অটোরিকশা চালক আলম, ছালাম ও আলামিন বলেন, সড়কে বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। গাড়ি নিয়ে চলতে আমাদের সমস্যা হচ্ছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাই।স্থানীয় ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় অফিসার সাবিরা খান বলেন, বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।নান্দাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল মালেক বলেন, স্থানীয় ইউপি সচিব আমার সাথে যোগাযোগ করলে খোঁজ নিয়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুললেন তামিম
বিসিবি নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুললেন তামিম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল Read more

আজ আবারও শাহবাগ ব্লকেড
আজ আবারও শাহবাগ ব্লকেড

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। রবিবার Read more

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড
সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড

সিঙ্গাপুরে ছুটিতে বেড়াতে গিয়ে ২ যৌনকর্মীকে হোটেল কক্ষে মারধর ও লুটের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে ৫ বছর ১ মাসের কারাদণ্ড Read more

কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ
কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রবিবার (২৬ মে) রাত Read more

উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর
উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন