নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের হেফাজতে দেয়া হয়েছে।আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাণিজ্য মেলা এলাকার আশপাশে থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামে তিন শিশুকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধার শিশুদের মধ্যে রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদফতর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদফতর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ জানুয়ারি) Read more

কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 
কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 

এটি কোন জেটি ঘাট নয়, এ যেন এক মরণফাঁদ! কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দ্বীপের শতভাগ মানুষের পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে পেকুয়া Read more

সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গত ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুন-অর-রশিদ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।মঙ্গলবার Read more

কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিতদের আয়োজিত মশাল মিছিলে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ Read more

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া যুদ্ধকালীন হামলায় Read more

স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ
স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ

পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে, কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে আর কোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন