নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (২৫ আগস্ট) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এই নিন্দা জানান।প্রেস সচিব লেখেন– মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ বা প্রতিবাদ গণতন্ত্রের মূলভিত্তি, যা যুক্তরাষ্ট্রের সংবিধানে সম্পূর্ণরূপে সুরক্ষিত। তবে এই অধিকারগুলো সবসময় দায়িত্ব ও শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে হবে।তিনি লেখেন– তাদের কর্মকাণ্ডেই প্রতিফলিত হয়েছে, কেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা জনগণকে বারবার আতঙ্কিত করেছে এবং ধ্বংসাত্মক আচরণ করেছে। একই ধরনের আচরণ তারা প্রকাশ্যে নিউইয়র্কেও করেছে।শফিকুল আলম লেখেন– পরিষ্কারভাবে বলা দরকার, সহিংসতা কোনো প্রতিবাদ নয়। ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয়। বিশৃঙ্খলা গণতন্ত্র নয়। মর্যাদার সঙ্গে প্রতিবাদ করুন, শত্রুতার সঙ্গে নয়।তিনি আরও বলেন– ভিন্ন মত প্রকাশের অধিকার পবিত্র। আপনাদের মনে করিয়ে দেই, এই অধিকার জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের রক্ত ও ত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে।বাংলাদেশ কনস্যুলেট অফিসের দরজা ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরাউল্লেখ্য, স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেন।জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট অফিস এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর

ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি চালকদের Read more

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি
ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা Read more

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবের দিন রাজধানীর কোন কোন এলাকার Read more

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ: ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করলো অ্যামাজন-ওয়ালমার্ট
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ: ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করলো অ্যামাজন-ওয়ালমার্ট

ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির রপ্তানি Read more

তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে
তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে

ভোলার চরফ্যাশনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও ৯০ উর্ধ্ব বৃদ্ধা মায়ের ঠাঁই মেললো ছেলের গোয়াল ঘরে। সন্তানরা ঘরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন