ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন আরও ৯২ জন। আহতদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী আছেন।সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ইয়েমেনে ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হুথি-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিতহের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।গতকাল রোববার গভীর রাতে স্বল্প সময়ের এই অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ইয়েমেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, দু’টি বিদ্যুৎকেন্দ্র, একটি জ্বালানি তেলের ডিপোসহ সানার বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে।এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় নিয়মিত রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইয়েমেনের হুথিরা। তাদের এসব হামলার জবাব দিতেই রোববার সানায় বিমান অভিযান চালানো হয়েছে।প্রসঙ্গত, গত ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের মূল ভূখন্ড এবং লোহিত সাগর এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা শুরু করে হুথি গোষ্ঠী।ড্রোন-ক্ষেপণাস্ত্র-রকেট ছুড়ে গত দুই বছরে লোহিত সাগর ও এডেন উপসাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুথিরা।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া পদক্ষেপগুলো সামগ্রিকভাবে ইতিবাচক হলেও কয়েকটি বিষয়ে Read more

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল
পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাক-ভারত উত্তেজনা চরমে পৌঁছে। দফায় দফায় Read more

লিভারপুলকে হারিয়ে তিন মাসে দ্বিতীয় ট্রফি ক্রিস্টাল প্যালেসের
লিভারপুলকে হারিয়ে তিন মাসে দ্বিতীয় ট্রফি ক্রিস্টাল প্যালেসের

এক সময় যেই ক্লাবটি শিরোপার জন্য শুধু তাকিয়ে থাকতো, কয়েক মৌসুম পর পরই পরতো ‘রেলিগেশনে’ সেই ক্লাবটিই এখন ইংলিশ ফুটবলের Read more

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা পেতে একের পর লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো Read more

তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা
তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন