ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে অবৈধভাবে বসবাসরত ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই বাংলাদেশিদের সেখান থেকে বিমানে করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ রাজ্যে নেওয়া হয়েছে। সোমবার ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, পুনে নগরীর পুলিশ ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গে নিয়ে গেছে। বিমানে করে ওই বাংলাদেশিদের পুনে থেকে পশ্চিমবঙ্গে উড়িয়ে নেওয়া হয়। তাদের মধ্যে ২০ জন নারী ও ৩ জন পুরুষ।পুনে পুলিশের বিদেশি নিবন্ধন দপ্তর (এফআরও) বলেছে, ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে দুপুর ১টা ২১ মিনিটে ওই বাংলাদেশিদের পুনে থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ভারত-বাংলাদেশ সীমান্তে হস্তান্তর করার কথা রয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, ওই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে পুনে শহরে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করে আসছিলেন। সোমবার পুনে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আরও অনেক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। মহারাষ্ট্র পুলিশ বলছে, রাজ্যে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও কিছু সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে।বাংলাদেশ থেকে প্রতি বছর সীমান্ত পেরিয়ে অনেক মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় প্রায় তাদের ফেরত পাঠানো হয়। এর আগেও মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি ও কলকাতা থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার নিজ জন্মভূমি শরীয়তপুরের নড়িয়ায়। সোমবার (২৭ Read more

মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল
মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল

বাংলাদেশের রেলওয়ে অবকাঠামো উন্নয়নের নামে চলমান মেগা প্রকল্পগুলোতে ব্যালাস্ট হিসেবে চুনাপাথর ব্যবহারের প্রমাণ মিলেছে, যা রেলপথ প্রকৌশল মানদণ্ডে সম্পূর্ণ নিষিদ্ধ Read more

মাছ ছিনতাইয়ের ঘটনায় সাবেক এমপির ছেলে কারাগারে
মাছ ছিনতাইয়ের ঘটনায় সাবেক এমপির ছেলে কারাগারে

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে মাছ ছিনতাইয়ের ঘটনায় মফিজুর রহমান সুমন (৪৫) কে আটক করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন