বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ‘আমি যখন এ কথাটা বলি তখন অনেকে কষ্ট পান। কারণ আমি সরকারেরই অংশ। তবে সত্যটা যদি স্বীকার না করি, তাহলে আমরা শুধরাব কী করে?’সোমবার (২৫ আগস্ট) বগুড়ায় নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা শীর্ষক বেসরকারি সংস্থার নেওয়া একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বড্ড বেশি রাজনীতি দ্বারা পরিচালিত এবং জর্জরিত। যারা ক্ষমতায় আসেন তারা দেশের মঙ্গল চাইলেও, যারা তার প্রতিদ্বন্দ্বী, তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়।’দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেককিছু প্রত্যাশা করে উল্লেখ করে বলেন, ‘এক ধরনের রাজনীতিতে দেশটা আমাদের খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।তাই মানুষ আমাদের কাছে মিনতি করে।’ তিনি বলেন, ‘আপনারা থাকতে থাকতে করে দিয়ে যান। এরপরে তো হবে না।’শারমীন এস মুরশিদ বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের যত্নসহকারে পরিচর্যা করার আহ্বান জানিয়ে বলেন, ‘এদের দুঃসাহস-তারা মরণকেও ভয় পায় না, জীবনকেও ভয় পায় না।এ রকম একটি প্রজন্মকে নিয়ে অসাধ্য সাধন করা যায় এবং সেই স্বপ্নটাই আমাদের তাদেরকে দেখানো এবং তাদেরকে সেই জায়গায় এগিয়ে নেওয়া উচিত।’উপদেষ্টা একাত্তর এবং চব্বিশ প্রসঙ্গে বলেন, ‘আমি দুটোকেই দেখি আমার ন্যায্যতার আকাঙ্ক্ষা, আমার গণতন্ত্রের তৃষ্ণা এবং সমতার স্বপ্ন এবং বৈষম্যের নিষ্ঠুর হাত থেকে বাঁচার একটি চেষ্টা হিসেবে এবং আমরা সেই লড়াইটাই লড়ছি।’বেসরকারি সংস্থা ‘লাইট হাউস’ আয়োজিত নাগরিক অধিকার ও জলবায়ুন্যায্যতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলায় কর্মরত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন। এ ছাড়া লাইট হাউসের নির্বাহী প্রধান হারুণ অর রশীদ, ওই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান, ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ বক্তৃতা দেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া
বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিতে 'বিশেষ ট্রাভেল পাস' Read more

তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা
তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহণ ও বিতরণ করার দায়ে তিনজন খুচরা সার ব্যবসায়ী ও একজন Read more

সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা
সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড Read more

গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির মামুম-জিয়াউলসহ ১৩ জন
গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির মামুম-জিয়াউলসহ ১৩ জন

জুলাই আগস্টে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ Read more

সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?
সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?

ঘুম থেকে উঠেই অনেকে ক্লান্তি অনুভব করেন। দিনের শুরুতেই তাদের বলতে শোনা যায়, ‘ঘুমিয়েও ফ্রেশ লাগে না।’এমন অবস্থা শুধু শারীরিক Read more

যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত  হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন