রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪১ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। সোমবার (২৫ আগস্ট) সকাল প্রায় সাড়ে ১০ টার সময় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।উদ্ধার নীরব রায় উৎস (১৯) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সদর এলাকায় বাসিন্দা। তিনি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।জানা গেছে, গত শনিবার বিকেলে নীরব তাঁর বন্ধুরাসহ দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে আসে। বিকেল সাড়ে ৫টার দিকে নীরব ও তাঁর ২ বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর ২ বন্ধু উঠে এলেও নীরব নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল অভিযান চালায়।পরে আজ সোমবার সকালে স্থানীয়দের খবর পেয়ে নীরবের মরদেহ উদ্ধার করে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান বলেন, ‌‘নিখোঁজ ছাত্রের মরদেহটি উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ
থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে Read more

সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ
সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসময় থাকতে জামায়াতের ঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নিন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে। শুক্রবার Read more

পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরান পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার Read more

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি
নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত এক ব্যক্তি গত ৮ বছর ধরে ভুয়া পরিচয়ে সরকারি চাকরিতে বহাল রয়েছেন Read more

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল
নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন