ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) ইতালির বোলজানো শহরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। কোম্পানির মালিকপক্ষ কর্মীদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করে।অনুষ্ঠানটি পরিচালনা করেন কোচ কোম্পানিতে দায়িত্বপ্রাপ্ত মার্তিন গোজার ও টমাসো গোজার। এ ছাড়া অন্যান্য কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। এ সময় কোম্পানিতে ৫ বছর, ১০ বছর ও ২০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ক্রিসমাস ডে উপহার।বোলজানোতে শতাধিক কর্মীর উপস্থিতিতে নাচ, গান ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে বক্তব্যে কোম্পানির মালিকপক্ষ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মীদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।উল্লেখ্য, কোচ কোম্পানি ১৯৮০ সালে ইতালির বোলজানোতে পিটার গোজারের হাত ধরে যাত্রা শুরু করে। দীর্ঘদিন ধরে এটি হিমায়িত খাদ্যপণ্যের ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত ও গর্বিত নাম হিসেবে পরিচিত।কোচের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা ও অন্যান্য হিমায়িত খাদ্যসামগ্রী। প্রতিষ্ঠানটি পাইকারি বাণিজ্যের পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক খুচরা চেইনে কার্যক্রম পরিচালনা করছে।গুণগত মান ও পণ্যের বৈচিত্র্যের কারণে ইতোমধ্যে কোচ কোম্পানির শাখা বিস্তৃত হয়েছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্পেন, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক ও ফ্রান্সসহ আরও বিভিন্ন দেশে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহেশপুর সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার, ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মহেশপুর সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার, ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে Read more

শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার
শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে একজন Read more

সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার
সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার

নন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ২৮ বছর সুপার পদে চাকরি করেও এমপিওভুক্তির আলোর মুখ দেখেনি দারুস সালাম মাদ্রাসাটি। দারুস সালাম মাদ্রাসার Read more

ট্রাম্পকে নির্বোধ বলে ক্ষেপণাস্ত্রে ইরান লিখল ‘এই আমাদের উপহার, গ্রহণ করুন’
ট্রাম্পকে নির্বোধ বলে ক্ষেপণাস্ত্রে ইরান লিখল ‘এই আমাদের উপহার, গ্রহণ করুন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ট্রাম্পের ‘চুক্তি কাছাকাছি’—এমন দাবিকেও উপহাস করেছে তেহরান। ব্রিটিশ Read more

ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা
ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার থেকে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন