দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এখন কেবল আইসিসির আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।সবশেষ ২০১৩ সালে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে চেষ্টা করা হলেও দুই দেশের সম্পর্কের জটিলতার কারণে সিরিজ আয়োজন সম্ভব হয়নি। বিশেষ করে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত। তবে আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হলে তাতে আপত্তি নেই।এই প্রেক্ষাপটে এবার কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি মহসিন নাকভি। রোববার (২৪ আগস্ট) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে গিয়ে আমরা আর কোনো ছাড় দেব না। ভবিষ্যতে সিরিজ আয়োজনের জন্য অনুরোধও করা হবে না।নাকভি আরও বলেন, ‘যদি কখনও আলোচনা হয়, তা হবে সমান মর্যাদার ভিত্তিতে। পাকিস্তান আর কখনোই দুর্বল অবস্থান থেকে আলোচনায় বসবে না। যা কিছু হবে, তা হবে সম্মান এবং সমতার ওপর ভিত্তি করেই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই Read more

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাশপট্টি এলাকায় ৫ বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম হাসান (৫)। সে Read more

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করা Read more

জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন ঢাকায় সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন