গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি এক লাখ ৫০ হাজার, এলএমজি ৫ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, সচিবালয়ের কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন দুর্নীতি, নিয়োগ বাণিজ্য বা ঘুস বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে সাংবাদিকদের তথ্য তুলে ধরতে হবে।রাস্তা বন্ধ করে গাজীপুর পুলিশ কমিশনারের যাওয়া-আসার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের অন্যতম ক্ষমতাধর ২ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ Read more

নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর
নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর

নওগাঁর পত্নীতলা উপজেলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে নদীর পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সন্তানকে পানিতে ফেলার পর Read more

সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির
সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণ শিকার হয়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। তার সন্ধানে সেখানে অভিযান চালানো চলছে।মঙ্গলবার Read more

ঋণের বোঝা সইতে না পেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
ঋণের বোঝা সইতে না পেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিস্তির চাপ ও পারিবারিক মানসিক টানাপোড়েনের জেরে গৃহবধূ আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার  বাউশিয়া Read more

আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ
আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার Read more

১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন