পটুয়াখালীর কুয়াকাটা আবাসিক হোটেল ‘সি লোটাস’ থেকে অভিনব কায়দায় চারটি স্মার্ট টিভি চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্য অনুযায়ী, চুরির সাথে জড়িত ব্যক্তির নাম শাওন রানা, পিতা আনোয়ার হোসেন, স্থায়ী ঠিকানা খুলনা সিটি কর্পোরেশন এলাকার খুলনা।হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, অতিথি পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি ম্যানেজারকে জানান, তাঁর সাথে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রুমে অতিথিদের কোন উপস্থিতি না পেয়ে ডাইরিতে অন্তর্ভুক্ত নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখা যায়, চারটি রুমের টিভি নেই।সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টুনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে যান।এ প্রসঙ্গে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধু চক্র সুযোগ বুঝে অপকর্ম চালিয়ে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি—এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।’এদিকে, হোটেল মালিক এডভোকেট জহিরুল হক দুষ্কৃতিকারীকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে পর্যটন এলাকায় অতিথির ছদ্মবেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, কুয়াকাটার আবাসিক হোটেল সি লোটাস থেকে স্মার্ট টেলিভিশন চুরির অভিযোগ পেয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ওই ব্যক্তি কক্ষ ভাড়া নেওয়ার সময় যে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করেছে সেটা ভুয়া। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি।  এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।রবিবার Read more

কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া-মাটি পাঠালেন জামাই!
কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া-মাটি পাঠালেন জামাই!

কন্যাসন্তান জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে একটি প্যাকেটে মাটি ও ইটের গুঁড়া পাঠানোর অভিযোগ উঠেছে জামাই মোকছেদুল ইসলামের বিরুদ্ধে। এমন Read more

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন, বিমান চলাচল বন্ধ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন, বিমান চলাচল বন্ধ

ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।বুধবার (০৩ সেপ্টেম্বর) Read more

মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া Read more

অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি অবসরের Read more

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন