বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। কিন্তু সম্প্রতি ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদলের সাথে সম্পৃক্ত নন এমন কিছু ব্যক্তি নিজেদের মতো করে যুবদলের নামে অফিস উদ্বোধন করছেন। এদের মধ্যে অনেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল বা শ্রমিক দলের দায়িত্বশীল পদে থাকলেও যুবদলের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই।এ পরিস্থিতিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও ভালুকা উপজেলা যুবদল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব অনুমোদনহীন অফিসের দায়ভার তারা নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যত্রতত্র অফিস খোলা হলে তা যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে বিবেচিত হবে।উপজেলা যুবদল থেকে বলা হয়েছে, যদি কোথাও নতুন অফিস খোলার প্রয়োজন হয় তবে অবশ্যই উপজেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে পরামর্শ করতে হবে। একইসাথে স্থানীয় বিএনপি নেতৃত্বের সাথে সমন্বয় করে অফিস গ্রহণের আহ্বান জানানো হয়েছে।এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল ও সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল বলেন, ‘যুবদলকে বিভ্রান্ত বা বিতর্কিত করার যে কোনো উদ্যোগ আমরা কঠোরভাবে প্রতিহত করবো। সংগঠনকে সঠিক পথে রাখতেই এ সতর্কবার্তা।’বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার নেতারা আরও জানান, দলে শৃঙ্খলা রক্ষা এবং অযাচিত বিভ্রান্তি এড়াতে এই অবস্থান নেয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

উখিয়া শরণার্থী শিবিরগুলোতে ঘটছে একেরপর এক খুন। খুনের শহরেই হিসাবেই পরিচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত সাপ্তাহে একটি খুনের ঘটনার রেস Read more

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা

জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে ব্রাহ্মণগাতি গ্রামে মেয়ের বাড়িতে সালিশি বৈঠকে গিয়ে হারান আলী শেখ  (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহত Read more

কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর
কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি Read more

ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতা তার প্রকৃত মালিক দেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে Read more

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন