অনুমতি ছাড়া দাড়ি রাখার ‘অপরাধে’ হবিগঞ্জ জেলার তিন পুলিশ সদস্যকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক আদেশে তাদের লঘুদণ্ড হিসেবে দুই দিন দুই ঘণ্টা করে ‘পিডি’ প্রদান করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সুপার কার্যালয় থেকে স্মারক নং-৪১৭৫/(আরও) জারি করা আদেশে বলা হয়, ইসলামি শরীয়াহ মোতাবেক দাড়ি রাখার ইচ্ছা প্রকাশ করে নিম্নবর্ণিত পুলিশ সদস্যরা লিখিত আবেদন দাখিল করেছিলেন। নির্ধারিত দিনে তারা পুলিশ সুপারের কাছে হাজির হলে দেখা যায়, ইতোমধ্যেই তারা দাড়ি রেখেছেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই দাড়ি রাখায় তাদের প্রত্যেককে লঘুদণ্ড হিসেবে দুই দিন প্রতিদিন দুই ঘণ্টা করে ‘পিডি’ (Punishment Drill) প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।আদেশে আরআই (ভারপ্রাপ্ত), পুলিশ লাইন্স হবিগঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে—শাস্তি কার্যকর করে প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরণ করতে। একই সঙ্গে সংশ্লিষ্ট শাখার ইনচার্জদের মাধ্যমে ছাড়পত্র প্রদান করার নির্দেশও জারি করা হয়।শাস্তিপ্রাপ্ত তিন সদস্য হলেন- সদর কোর্টে কর্মরত কনস্টেবল মো. দুলাল মিয়া, অপরাধ শাখায় কর্মরত কনস্টেবল হৃদয় আহমেদ এবং মোটরযান শাখায় কর্মরত কনস্টেবল ইফতেখার হোসেন।হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।অনুমতি ছাড়া দাড়ি রাখায় শাস্তি দেওয়ার ওই আদেশ কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশ্য পরদিন ২২ আগস্ট হবিগঞ্জ জেলার পুলিশ সুপার স্বাক্ষরিত একটি আদেশে ওই তিন পুলিশ সদস্যের আবেদনের প্রেক্ষিতে দাড়ি রাখার অনুমতি প্রদান করা হয়। আদেশে বলা হয়, হবিগঞ্জ জেলায় কর্মরত নিম্নবর্ণিত পুলিশ সদস্যরা ইসলামী শরিয়ত মোতাবেক দাড়ি রাখার জন্য আবেদন দাখিল করেছেন। তাদের দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে ইসলামী শরিয়ত মোতাবেক দাড়ি রাখার অনুমতি প্রদান করা হলো।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ
গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ

ছোট্ট একটি নদী আছে আমার ছোট্ট গাঁয়ে এই নদীতে যাওয়া আসা খেয়া ঘাটের নায়ে। এই নদীটির আড়িয়াল খার শাখা নদী, Read more

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং Read more

কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই Read more

দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিলেন ইউএনও
দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিলেন ইউএনও

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে ফ্লাইওভারের ওপর পড়ে থাকা স্বামী-স্ত্রীকে কুমুদিনী হাসপাতালে পৌঁছে দিয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫
কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫

গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৭ Read more

ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় পাহাড়ি টিলা ভূমি সমৃদ্ধ লাল মাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন