দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) দ্বিতীয় রাজ্য সম্মেলনে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ সমবেত হয়েছিলেন।সভা শেষে বিজয় নিজের ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন। সেখানে দেখা যায় তিনি ভক্তদের বিশালক জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে সেলফি তুলছেন। মাত্র একদিনেই ভিডিওটি ভেঙে দিয়েছে সব রেকর্ড।দক্ষিণ ভারতের কোনো অভিনেতার পোস্ট হিসেবে সবচেয়ে বেশি লাইক পেয়েছে এটি। এখন পর্যন্ত লাইক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখেরও বেশি।বিশেষ দিক হলো, বিজয়ের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা যেখানে মাত্র ১ কোটি ৪০ লাখ, সেখানে তার পোস্টে একদিনেই ১ কোটির বেশি লাইক পড়া প্রমাণ করে ভক্তদের অদম্য ভালোবাসা ও ক্রেজ।বর্তমানে বিজয় কাজ করছেন তার বহুল প্রত্যাশিত শেষ সিনেমা ‘জনানায়াগান’ নিয়ে। এ ছবির পরই তিনি অভিনয়কে বিদায় জানাবেন এবং পূর্ণকালীনভাবে রাজনীতিতে সক্রিয় হবেন।আগামী ২০২৬ সালের গ্রীষ্মে তামিলনাডু বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল Read more

জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির
জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ঘোষণা এনসিপির

সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে জানিয়ে উষ্মা প্রকাশ করেছে Read more

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন