কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছে।আজ সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া নামে এক যুবক। মাসুদের চলন্ত মোটরসাইকেল থেকে তাজুল ইসলামের শরীরে কাঁদা ছিটকে পড়লে দুজনের তর্কাতর্কি শুরু হয়। পরে ক্ষিপ্ত হয়ে মাসুদ তাজুলকে মারধর করেন। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশীয় নানা অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা করে উভয় পক্ষ। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বৃষ্টি হতে Read more

নতুন প্রাণ ফিরে পাচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিধন্য বাড়ি
নতুন প্রাণ ফিরে পাচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিধন্য বাড়ি

বরিশাল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন। শান্ত, নিস্তব্ধ এই গ্রামেই জন্মেছিলেন বাংলাদেশের এক গৌরবোজ্জ্বল সন্তান- Read more

সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ

চলমান তীব্র তাপদাহ আর অসহনীয় রোদের মধ্যেও জমে উঠেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা Read more

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন
তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

কিশোরগঞ্জের তাড়াইলে মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে নিজের মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি
১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি

আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন